ইসলামী আইন ও শাসনব্যবস্থা: সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা
• এই সেক্যুলার রাষ্ট্রব্যবস্থায় আইনশৃংখলা বাহিনীর হেফাজতে গিনিপিগদের মৃত্যু হয়, গুলি করে মারে তাদের। আবার গিনিপিগদের টাকা পয়সাতেই এ বাহিনীর ঘর-সংসারে চুলা জ্বলে। এইসব ঘটনা ঘটার পর সুশীল সমাজ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তুমুল সমালোচনা করে। কিন্তু এই বাহিনীকে দানবে পরিণত করে যে আইন ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র ও শাসনব্যবস্থা, তার সমালোচনা করতে তারা সাহস পায় না। তখন তাদের মস্তিষ্ক আর ঠোঁট 'ঘুমেশে পড়ে'। • এই সকল সমস্যার সমাধান একমাত্র– 'ইসলামি শারিয়াহ'। • ইসলামি শরিয়াহ'র মূল ভিত্তি হলো ইনসাফ। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত বিচারব্যবস্থায় পক্ষপাতমূলক রায়, রাজনৈতিক প্রভাব কিংবা ক্ষমতাশালীদের জন্য আলাদা কলমে রায় লেখার সুযোগ থাকে না। • ইসলামি শাসনব্যবস্থা শাসকদেরও সর্বোচ্চ নৈতিক মানদণ্ডে পরিচালিত হতে বাধ্য করে। এখানে শাসক হলো জনগণের খাদেম এবং তারা আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য বাধ্য। [উমর রাঃ- এর জুব্বার কাপড় নিয়ে কাহিনী সবারই জানা।] • শারিয়াহ আইনের শাস্তি কঠোর ও প্রকাশ্য। যা আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে এবং পরবর্তীতে কোনো দর্শক (যে সরাসরি শাস্তি প্রয়োগ দেখবে) এই পাপ করতে ১০০...