পোস্টগুলি

কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতাঃ "ওগো প্রিয়া"

ছবি
  ওগো প্রিয়া,  আমার মনে, আনমনে,                                 তুমি থাকবে কি? আমার হিয়া                           জুড়ে; এক কোণে একাকি  তুমি রইবে কি? আমি সায়রের তীরে দাঁড়িয়ে,               হাতটা পিছনে বেঁধে           তাকিয়ে থাকি ডুবন্ত রবির দিকে;                     এই তুমি আসবে বলে, এই এই! আসো নি তুমি,  ভালোবাসা কি আজ হয়েছে ফিকে?  আমি অমানিশায় চাঁদকে ডাকি– উঁকি দাও তুমি গগন চিরে, আধারের কাছে জানতে চাই–                                  প্রিয়া কি ফিরবে আমার নীড়ে?  আধার আমায় বলে–                        তুই কি আমায় দেখিস নি? আমি ক...

কবিতাঃ "আবার আসছে শাহবাগ"

 আবার আসিবে শাহবাগ, সেই ৭১ এর কিছু অজানা ইতিহাস নিয়ে। গত ১৫ টি ডিসেম্বর, কিংবা তারও বেশি বছর অতীত থেকে যে ইতিহাস আমরা শুনেছি– আমাদের শুনিয়েছ তুমি যে রক্ত হিম করা ইতিহাস? তা আবার ফিরে আসবে। আবার আসছে শাহবাগ, আমাদের ইসলামের যে জলন্ত প্রদীপ! তাতে গাঁজার দুর্গন্ধযুক্ত ফু দিয়ে নিভাতে আসছে সে। আসছে সে মুছে দিতে মুসলিম ইতিহাস, মুসলিমদের মূলকে।  আবার এসেছে শাহবাগ, সুশীল সমাজের ৭১ বন্দনা আর যুদ্ধাপরাধীর বিচারের নাম করে– যে হত্যাকাণ্ডের এক ইতিহাস রেখে গেলে তুমি আপা?  তা আবার ফিরে আসছে।  আমি আমার সন্তানের কোলে মাথা রেখে কিভাবে বলব– যে আমি ঠেকাতে পারিনি সে খুনিদের মুখের বোল? যে আমি পরিচ্ছন্ন করতে পারিনি সে ইতিহাস? আমি কায়েম করতে পারিনি সে মদিনার ইনসাফ? হায় হায়, এখনও সময় আছে– লজ্জা থাকলে রুখে দাঁড়াও। সেই নতুন শাহবাগের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও। তবেই তোমার বংশ বাঁচবে, বাঁচবে তোমার দেশ, বাঁচবে তোমার দীন– মুক্ত হবে তোমার ঘরের ফিলিস্তিন। ২৮ রজব, ১৪৪৬ হিজরী।

কবিতাঃ পাহাড়ি প্রেয়সী

ছবি
  সখের বসে প্রেমে স্নান অভ্যেস হলে তবে— প্রেম তোমার জন্যে ম্লান  থাকুক অনুভবে।  ঘুম কেড়ে নিল মোর, নীল রঙা অশ্রু, আমি কি তবে বুঝে উঠিনি?  সবুজ কুন্তলে হয়েছি উন্মাদ, ব্যাকুল —  সেখানে সুগন্ধ, ঠিক বুঝিনি! তোমার কোলে মাথা রেখে, মানব চোখে কাশ্মীর দেখব যে? বুঝিনি আমি তুমিই সে অরণ্য, মায়াবতী— বলো, কে-ই বা বুঝে? তোমার ভেতর তো হারিয়ে গেলাম আমায় কি একটু খানি খুজেছ?  আমি কিন্তু তোমার ঝর্ণা দেখেছি— আমায় কি দেখেছ, বলো দেখেছ? ভাবছি, তোমার ঝর্ণা নিয়ে, একটা উপন্যাস লেখব— তোমার ভেতর তা হন্যে হয়ে খুঁজব।  অনুমতি দেবে তো বলো? কপোল জুড়ে ঝিরিপথ— বলছি, এতো অশ্রুর কারণ কে? যদি আমি হই, কাদাব আরও, এ আমার আমৃত্যু শপথ। আচ্ছা, কাঁদলে মানুষকে থামায় কেন? জানো? দেখতে কি মায়াবী লাগে— তোমার ক্ষেত্রে তো আমিও কাঁদি, এ থাকুক সর্বদা, আমার ভাগে! তোমার পাহাড়ের জুমঘড়ে আমি আজীবন থাকতে চাই, আমি, তুমি, আর পাহাড়, ভবঘুরে একখান জীবন যদি পাই!  হে পাহাড়ি প্রেয়সী– তুমি কার সৃষ্টি বলো! সে কয়– তুমি কি শোনা না? আমি করছি তাঁর জিকির?  তাইতো আমি বলি! এ সুনিপুণ পাহাড়, সবুজ  আর নীলের মিশ্রণ– এ...

কবিতাঃ রাসুলের সান্নিধ্যে

ছবি
হাবীবে খোদা ইয়া রাসুলুল্লাহ — আপনার সোহবত, এ কি আমার ভাগ্যে নেই বলুন? আপনার রহমত, ইয়া রব্ব, আমায় দান করুন। হাবীবে খোদা ইয়া রাসুলুল্লাহ— জান্নাতে আপনার মহলের পাশে, একটি ছোট্ট কুঁড়েঘরের আর্জি করে যাই। আমি জান্নাত চাই, আমি আপনাকে চাই। হে আমার রব্ব, রাসুলের মহলের খাদেম হতে দিও আমায়, জান্নাতে আমি রাসুলকে নয়ন ভরে দেখতে চাই। আমি আমার মায়েদের স্নেহ পেতে চাই। আমি জান্নাত চাই, কেবল আপনাকেই চাই। আমি রাসুলের ইমামতিতে পড়তে চাই ফজর, মুক্তাদি হিসেবে চাই– ওমর, উসমান ও আবু বকর। আমি চাই, সালাত শেষে রাসুল ডেকে বলবে– তোমার জন্য হোক বরকতময় ফজর, বরকতময় ফজর। আমি চাই আমার মা, খাদিজা আমায় ডাকবে 'হে আমার পুত্র'— আমি খিলখিল করে মায়ের ডাকে সাড়া দিব। আমি সালাম দিব আমার মাকে। মা আয়েশার দারসে বসতে চাই আমি, অমনোযোগী হলে– তাঁর বেতের বাড়ি খেতে চাই। কষ্ট হবে না সে প্রহারে, শুধু আহ্লাদ, শুধু আহ্লাদ আর আহ্লাদ। আমি মস্তিষ্কে শুধু একটি সুভাষ চাই, রাসুলের ঘাম মোবারক যার উপাদান। সারা জান্নাত সুভাষিত হবে, কস্তুরিতে– যাতে আছে রাসুলের প্রিয় ঘ্রাণ। পথে পথে ভুল করব আমি, মুচকি হেসে শুধরাবেন তিনি। আমি করব সেই একই ভুল বারেবার...