"বাংলাদেশ, ডিপ স্টেট ও ইসলামপন্থীদের ভবিষ্যৎ করণীয়"
ডিপ স্টেটের চক্রান্ত ও মুসলিম আইডেন্টিটির বিরুদ্ধে ষড়যন্ত্র ডিপ স্টেটের খেলার বলি হচ্ছে বাংলাদেশিরা। ভারত চাচ্ছে দ্রুত নির্বাচন হোক, বিএনপি এর মাঠপর্যায়ের কাজ আঞ্জাম দিচ্ছে। আর আব্বো আমেরিকা চাচ্ছে সংস্কারের নামে মানবাধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় ইনক্লুসিভিটির দোহাই দিয়ে মুসলিমদের মনে খিলাফতের যে স্বপ্ন আছে, তা যেন ধীরে ধীরে নিউট্রাল হয়ে যায়। ৫ই আগষ্টের পড়ে ইসলামপন্থীরা যেভাবে গলা খুলে কথা বলেছে এবং সামাজিকভাবে যে স্বীকৃতি পেয়েছে, তা ধীরে ধীরে হারিয়ে যাবে বাম-সেক্যুদের বয়ানের স্রোতে। আবারও ইসলামপন্থীদের ভিলেন বানানো হবে, কিন্তু এবার সময় নিয়ে খেলবে। ইসলামপন্থীদের মূল চ্যালেঞ্জ ও শত্রুদের কৌশল ভারতীয় উপমহাদেশে মুসলিম বাঙালিরা এক অপরাজেয় শক্তি। এদের ইতিহাসের মহানায়ক হাজী শরিয়তউল্লাহ, দুদু মিয়া, তিতুমীর। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি মুসলিম আত্মপরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি এ দেশের মানুষকে মুসলিম হিসেবে আইডেন্টিটি ক্রাইসিস এ ফেলে দেওয়া যায় বা তাদের মূল ভুলিয়ে দেওয়া যায়, তখনই বিদেশি শক্তিরা বিজয়ী হবে। তথাকথিত সুশীল ইন্টেলেকচুয়ালরা এখনও বুঝতে পারছে না যে বাংলা...